The Pleiades Star Cluster


Name/নাম: The Pleiades Star Cluster / কৃত্তিকা তারকাগুচ্ছ also known as Seven Sisters Star Cluster
Messier Object 45

দূরত্ব

সূর্য থেকে কৃত্তিকা তারকাগুচ্ছ প্রায় ৪৪৪ আলোকবর্ষ (444 light years) দূরত্বে অবস্থিত।


গঠন

কৃত্তিকা তারকাগুচ্ছ কিছু উষ্ণ নীলাভ বর্ণের অতি উজ্জ্বল তারার সমন্বয়ে গঠিত। কৃত্তিকা তারকগুচ্ছের তারাগুলো B-Type তারা। এদের তাপমাত্রা 10,000 কেলভিন থেকে 25,000 কেলভিন পর্যন্ত হয়ে থাকে।


অবস্থান

The Pleiades Star Cluster টি বৃষ নক্ষত্র পুঞ্জের উত্তর-পশ্চিমের দিকে অবস্তিত। পৃথিবী থেকে এটিই সবচেয়ে নিকটতম তারকাগুচ্ছ।

আকাশে খুঁজে বের করুন

কৃত্তিকা তারকাগুচ্ছ পৃথিবী থেকে বেশি দূরে অবস্থিত না। এ জন্য খালি চোখেই একে দেখতে পারা যায়। কৃত্তিকা তারকাগুচ্ছ খালি চোখে দেখার জন্য সবার প্রথমে কালপুরুষ নক্ষত্রপুঞ্জের অবস্থান জানতে হবে।


কালপুরুষ সন্ধ্যার পশ্চিমাকাশে দেখা যায়। কালপুরুষ নক্ষত্রপুঞ্জের অবস্থান চিহ্নিত করতে পারলে Orion's Belt এ যে তিনটি তারা দেখা যায় সেই তিনটি তারার উপর একটি রেখা টানতে হবে।


এবং কালপুরুষের ধনুর পাশ দিয়ে উপরের দিকে যেতে থাকলে সর্বপ্রথম যে উজ্জ্বল তারাটি দেখা যাবে সেটি হচ্ছে Aldebaran. Aldebaran বরাবর এগুতে থাকলে যে ছোট হাতার মত বস্তু তারকাগুচ্ছ দেখা যাবে সেটাই কৃত্তিকা তারকাগুচ্ছ বা The Pleiades Star Cluster.


IMAGES OF THE PLEIADES STAR CLUSTER



Comments