The North America Nebula

Name/নাম - The North America Nebula
Catalogue: NGC 7000

দূরত্ব

সূর্য থেকে The North America Nebula এর দূরত্ব আনুমানিক ১৬০০ আলোকবর্ষ। মতভেদে যা ১৬০০ থেকে ৩০০০ আলোকবর্ষ।


গঠন

The North America Nebula একটি Emission নীহারিকা। অর্থাৎ এটি আয়নিত গ্যাস দ্বারা গঠিত নীহারিকা যা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ করে।


নামকরণ

নীহারিকাটি দেখলে অনেকটা উত্তর আমেরিকা মহাদেশের মত মনে হয়। তাই এর নাম The North America Nebula. নীহারিকার ধূলিময় অঞ্চল মেক্সিকো উপসাগরের মত দেখায়।


অবস্থান

The North America Nebula এর অবস্থান সিগনাস নক্ষত্রমন্ডলে। যা মিল্কি ওয়ে -তে অবস্থিত।


  • এর আকার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এর তুলনায় প্রায় চার গুন!
  • North America Nebula খালি চোখে দেখা যায় না এর স্বল্প উজ্জলতার জন্য
  • ১৭৮৬ সালে উইলিয়াম হার্শেল এই নীহারিকা আবিষ্কার করেন
  • গ্রীষ্মকালীন সময় The North America Nebula পর্যবেক্ষণের জন্য ভালো সময়